হিন্দি সিনেমা ‘আর…. রাজকুমার’ এর জনপ্রিয় গান ‘গান্দি বাত’ দেখেছেন অনেকে। শিরোনাম দেখে হয়ত ভাবছেন বাংলার ‘গান্দি বাত’ টা আবার কি? আসুন এবার সেটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই।

চিত্রনায়ক ইমন ও নবাগত জানভি অভিনীত ‘জানেনা এ মন’ ছবিটি আগামী ৩১ অক্টোবর সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে। এই উপলক্ষে অনলাইনে ছবির ‘ললনা’ নামের একটি গান প্রকাশ করা হয়। গানটি শুরুতে মিউজিক শুনে হয়ত আপনি ভাবতে পারেন ‘আর….. রাজকুমার’ ছবির ‘গান্ধি বাত’ গানটি দেখছেন।

কয়েক সেকেন্ড যাবার পর আপনার ঘুম ভাঙবে, কারণ গানটি বাংলা ‘জানেনা এ মন’ ছবির। গানটির সুর, নাচ, কোরিওগ্রাফি সবকিছুই শহীদ কাপুর অভিনীত রাজকুমার ছবির ‘গান্ধি বাত’ গান থেকে নেওয়া হয়েছে। গানটিতে শাহেদ কাপুর, সোনাক্ষি ও প্রভুদেবার জায়গায় দেখতে পাবেন ইমন, জানভি ও আলেকজেন্ডার বো কে। তবে যদি গানটির নির্মাণ ‘আর রাজকুমার’ মতো হতো তাহলে হয়ত কিছুটা প্রশান্তি মিলত।

গানটির দৃশ্যায়ন ছিল খুবি  নিম্নমানের। প্রশ্ন থেকে যায় যেখানে নকলের বিরুদ্ধে দর্শক সোচ্চার সেখানে একের পর এক ছবিতে নকল হয়েই চলছে। এই গানটি দেখে কি বলতে হয় বাংলাদেশে ভালো গান বানানো সম্ভব না?  অথবা নতুন কিছু সৃষ্টি করা কী আমাদের ক্ষমতার বাইরে?  আর কত দেখতে হবে এমন নকল বাজি?

জেআই