১১ বছর পর অভিনেত্রী শমী কায়সার ও অভিনেতা মাহফুজ আহমেদ একসাথে নাটকে কাজ করলেন। ‘অনুমতি প্রার্থনা’ শিরোনামের নাটকটি রচনা ও পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।
জানা গেছে এই টেলিফিল্মের শুটিং করার কথা ছিল নেপালে। কিন্তু সেখানকার পরিস্থিতি স্বাভাবিক না হবার কারনে এখন নাটকের শুটিং হবে বান্দরবানের নীলগিরিতে।
এই প্রসঙ্গে শমী কায়সার বলেন, নেপালে ভূমিকম্পের কারণে শুটিং একটু পিছিয়ে গেল। তবে এই মাস থেকেই শুটিং শুরু হবে। আর নাটকের অনেক প্রস্তাব পাচ্ছি। কিন্তু ভালো গল্প ও সময়ের অভাবে অভিনয় করা হয় না। এ টেলিফিল্মের পাণ্ডুলিপি পড়ে না করতে পারিনি। সম্পূর্ণ ভিন্ন একটি গল্প। মনের মতো চরিত্র পেয়েছি। আশা করি দর্শকদেরও ভালো লাগবে। নাটকটি আসছে ঈদে এটিএন বাংলায় প্রচারিত হবে।
ইআর





