১৯৯৮ সালে হমায়ূন আহমেদের লেখা 'এই বৈশাখে' নিয়ে নাটক নির্মিত হয়। দীর্ঘ ১৭ বছর পর চ্যানেল আইয়ের জন্য একই নাটক নির্মাণ করছেন মেহের আফরোজ শাওন।

তবে আগে নাটকটির সময়সীমা ছিলো ত্রিশ মিনিট এখন এর সময়সীমা চল্লিশ মিনিট। মূলকথা 'এই বৈশাখে' নাটকটির রিমেক করছেন শাওন।

ছোটপর্দার একজন নির্মাতা হিসেবে মেহের আফরোজ শাওন যাত্রা শুরু করেন ২০০৩ সালে হুমায়ূন আহমেদের লেখা 'পক্ষীরাজ' নাটক নির্মাণের মধ্যদিয়ে। সেই থেকে এখন পর্যন্ত তিনি শতাধিক নাটক টেলিফিল্ম নির্মাণ করেছেন।

তারমধ্যে দুটি ধারাবাহিক নাটকও নির্মাণ করেছেন তিনি। একটি 'কবি' ও অন্যটি 'একলা পাখি'।

এই নাটক প্রসঙ্গে শাওন বলেন, '১৭ বছর আগে ''এই বৈশাখে'' নাটকটি আমি নির্মাণ করেছিলাম। হুমায়ূন আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েই বিশেষ এই নাটকটি আবারো নির্মাণ করছি। যারা নাটকে কাজ করেছেন প্রত্যেকেই যার যার চরিত্রে খুব ভালো অভিনয় করেছেন। আশাকরি নাটকটি দর্শকের ভালোলাগবে।'

'এই বৈশাখে' নাটকে অভিনয় করেছেন মুনমুন আহমেদ, সেরা নাচিয়ে মোহনা মোস্তফা মীম, কাজী আসিফ ও জুয়েল রানা। গতকাল নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। উল্লেখ্য শুধুমাত্র হুমায়ূন আহমেদের গল্প নিয়েই শাওন এখন পর্যন্ত নাটক/ টেলিফিল্ম নির্মাণ করেছেন।

সর্বশেষ তিনি বাংলাদেশ টেলিভিশনের পঞ্চাশ বছর পুর্তিতে একটি বিশেষ নাটক নির্মাণ করেন যাতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছিলেন চিত্রনায়ক রিয়াজ ও লাক্স তারকা স্বর্ণা।

ইআর