নিজের যোগ্যতা, পরিশ্রম আর মেধা দিয়ে ফারজানা ছবি জয় করে নিয়েছেন অগনিত দর্শকের মন। বর্তমানে ঈদের বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
তারকা খ্যাতির এই পর্যায়ে এসে ছবির অভিব্যক্তি- আমার ভেতরে অভিনয়ের একটা তীব্র ক্ষুধা রয়েছে। সেই ক্ষুধা থেকেই আসলে ভালো অভিনয় বা শিল্পী হওয়ার চেষ্টা। এর ফলে আরো ভালো অভিনয় করি এবং বাসনাটা আরো বেড়ে যায়। এই বাসনাটাকে নিয়েই এগিয়ে যেতে চাই।
ঢাকা, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





