কসমেটিকস ব্র্যান্ডের শুটিং মাঝপথে বাতিল করে হঠাৎই তুর্কি পাড়ি দিলেন দীপিকা পাড়ুকোন। আসলে রণবীরের জন্মদিন পালন করতেই দীপিকা কাজ ছেড়ে বিদেশ চলে গেলেন।
রণবীর সিং আপাতত তুর্কিতে তাঁর ছবি ‘দিল ধড়কনে দো’ ছবির শুটিংয়ে ব্যস্ত। তবে দীপিকার এই কাণ্ডে বেজায় চটেছেন কসমেটিক্স ব্র্যান্ড। অনেক কষ্টে দীপিকার শুটিংয়ের তারিখ পেয়েছিলেন তাঁরা। কিন্তু কাজের প্রাধান্য না দিয়ে দীপিকার তুর্কি চলে যাওয়া তারা মেনে নিতে পারেননি। কিন্তু নিজের প্রেমিক জন্মদিন পালন করাটাও তো অপরাধ নয়।
তুর্কিতে রণবীরের সঙ্গে রয়েছেন তাঁর প্রাক্তন প্রেমিকা আনুষ্কা শর্মাও। তাই শুধু জন্মদিন পালন না রণবীরের উপর নজর রাখা ঠিক কোনটা করছিলেন দীপিকা। যদিও দীপিকার এই কাজে রথ দেখা আর কলা বেচা দুই হলো।
ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





