প্যারিস হিলটনকে নিয়ে এমনিতেই বিতর্কের অন্ত নেই। সেখানে যদি ভক্তরাও উঠেপড়ে লাগেন তার পেছনে তাহলে বিতর্ক আর থামে কীসে?
এক পাগল ভক্ত সম্প্রতি জার্মানি থেকে উড়ে এসে আসন গাড়েন লস অ্যাঞ্জেলেসে প্যারিসের বাড়ির সামনে। বাড়ির নিরাপত্তা প্রহরীদের জার্মান ভক্ত জানান, তার ভালোবাসা আর প্যারিসের দর্শন লাভের গুরুত্বের কথা। চলে যেতে বললেও বাদ সাধেন ভক্ত। শেষ অব্দি পুলিশের শরণাপন্ন হতে হয় প্যারিসকে।
পুলিশ প্যারিস ভক্তের নাম-পরিচয় প্রকাশ না করলেও ঘটনাস্থলে তাকে যথেষ্ট মদ্যপ অবস্থাতেই উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে। (সূত্র: ওয়েবসাইট)
[b]ঢাকা, ১৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]