অনন্ত জলিল বাবা হতে চলেছেন। তার স্ত্রী বর্ষা ছয় মাসের অন্তঃসত্ত্বা।
সূত্র জানায়, এ কারণে চেকআপের জন্য তিনি জাপান গিয়েছেন। সেখান থেকে সিঙ্গাপুর হয়ে আরও কয়েকটি দেশে যাবেন তারা। অবশ্য অনন্ত জলিল তার বাণিজ্যিক কাজ-কর্মও সেরে নেবেন এই ভ্রমণের মাধ্যমে।
জানা গেছে, বর্ষা তার প্রথম সন্তানের জন্ম দেবেন দেশের বাইরের কোনো একটি হাসপাতালে।
গ্রামীণ ফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বর্ষা ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর তিনি অনন্ত জলিলকে বিয়ে করেন। তিনি মুনসুন ফিল্মের ব্যবস্থাপনা পরিচালক।
ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





