ছবিতে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রয়াত অভিনেত্রী মেরিলিন মনরো'র একটি বড় ভাস্কর্য ময়লা রাখার স্থানে ফেলে দেওয়া হয়েছে।

১৮ জুন ছবিটি তোলা হয়েছে চীনের গুআনজি জুআং প্রদেশের গুআইগাং-এর একটি আবর্জনা সংগ্রহকারী কোম্পানির ময়লা-আবর্জনা রাখার স্থান থেকে।

স্টিলের তৈরী ভাস্কর্যটির উচ্চতা ২৬ ফিট, ওজন ৮ টন। ২ বছর সময় ব্যয় করে কয়েকজন শিল্পি এটি তৈরী করেছেন। 'দ্য সেভেন ইয়ার ইচ' সিনেমার বিখ্যাত একটি দৃশ্যের উপর ভিত্তি করে ভাস্কর্যটি বানানো হয়েছিল।

নির্মাণ করার পর ৬ মাস পর্যন্ত মেরিলিন মনরো'র ভাস্কর্যটি একটি বিজনেস সেন্টারের বাইরে প্রদর্শন করা হয়েছিল। কিন্তু অজ্ঞাত কারণে সম্প্রতি এটাকে আবর্জনা সংগ্রহকারী কোম্পানির কাছে নিয়ে যাওয়া হয়। (খবর: রয়টার্স, সিবিএসের)

উল্লেখ্য, মেরিলিন মনরো ছিলেন বিংশ শতাব্দীর একজন বিখ্যাত আমেরিকান চলচ্চিত্র অভিনেত্রী, সংগীত শিল্পী ও মডেল। তিনি তার সময়ের একজন অন্যতম আবেদনময়ী অভিনেত্রী। ১৯৫০ ও ৬০-এর দশকে তার অসংখ্য ব্যবসা-সফল চলচ্চিত্র মুক্তি পায়।

শৈশবের বেশির ভাগ সময় শিশুপল্লীতে কাটিয়ে মনরো তার কর্মজীবন শুরু করে মডেল হিসেবে, যা পরবর্তীতে ১৯৪৬ সালে তাকে চলচ্চিত্র অভিনয়ের নিয়ে যায়। প্রথমদিকে চলচ্চিত্রে তার উপস্থিতি খুবই গৌণ ছিল, দ্য আশফাল্ট জাঙ্গল ও অল এবাউট দ্য ইভ (দুটিই ১৯৫০ সালে) সবার মনোযোগ আকর্ষন করে।

মনরোর জন্ম ক্যালিফোর্নিয়ায় ১৯২৬ সালে। আসল নাম ছিল নরমা জেন মর্টেনশন। ১৬ বছর বয়সে তিনি এয়ার ক্রাফট প্লান্টের একজন চাকরিজীবিকে বিয়ে করেন।

১৯৬২ সালের ৫ আগস্ট লস অ্যাঞ্জেলেসের ব্রেন্টউডে মাত্র ৩৬ বছর বয়সে পরলোকগমন করেন মনরো। ধারণা করা হয়, মাত্রাতিরিক্ত বড়ি খেয়ে তিনি আত্মহত্যা করেছিলেন।

ঢাকা, ২২জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই // কেবি