করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা এস এম মহসীন। তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।

গতকাল (০৫ এপ্রিল) সোমবার তাকে রাজধানীর ইমপালস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতার করোনাভাইরাস শনাক্তের পর রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সঙ্কটাপন্ন অবস্থায় তাকে ইসপালস হাসপাতালে স্থানান্তর করা হয়।

চার দশকের বেশি সময় ধরে মঞ্চ ও টেলিভিশনে অভিনয় করছেন এস এম মহসীন। অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের ২০২০ সালে একুশে পদক প্রদান করে সরকার। তিনি ২০১৮ সালে বাংলা একাডেমির সম্মানিত ফেলো লাভ করেন।

এমবি