এই ঈদে ‘আমাদের কিংবদন্তি’ নামের একটি অনুষ্ঠানে এক সাথে দেখা যাবে কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা ও চিত্রনায়ক আলমগীর দম্পতি’কে। অনুষ্ঠানটি উপস্থাপনায় আছেন অপি করিম। বিএফডিসির ৩ নম্বর ফ্লোরে অনুষ্ঠানটির চিত্রধারন সম্পূর্ণ হয়েছে।

অনুষ্ঠান সম্পর্কে রুনা লায়লা বলেন, এই অনুষ্ঠানে অংশ নিয়ে আমাদের ভাল লেগেছে। শুটিং করতে গিয়ে দেখি সব রেডি। আমরা গাড়ি থেকে নেমে সোজা শুটিং করেছি। কোনো অপেক্ষা করতে হয়নি। এটা আমাদের কাছে খুবই ভাল লেগেছে। আমাদের ইন্টার্ভিউটি ইনফরমেটিভ হয়েছে। তাৎক্ষণিক প্রশ্নে আমরা দু’জনেই উত্তর দিয়েছি। আগে থেকে কিছু জানতাম না কি প্রশ্ন করবে। এ বিষয়টাও ভাল লেগেছে আমাদের।

‘আমাদের কিংবদন্তি’ অনুষ্ঠানে বরেণ্য এই দম্পতির জীবনের নানা দিক নিয়ে কথা বলেছেন। রেহেনা রাহা প্রযোজনায় বাংলাভিশনে ঈদের ২য় দিন রাত ৮টা ৫০ মিনিটে অনুষ্ঠানটি প্রচারিত হবে।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই