অ্যাঞ্জেলিনা জোলি, হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী তাঁর অভিনয় কেরিয়ারের সবথেকে বড় হিট পেলেন একটি রূপকথার ছবি থেকে। অ্যাঞ্জেলিনার নতুন ছবি ‘স্লিপিং বিউটি’ রূপকথাটির উপর নির্ভর করে একটু অন্য গল্প ‘ম্যালফিসেন্ট’ সিনেমাটি হলিউডের বক্সঅফিসে মার্কিন যুক্তরাস্ট্রের মুদ্রা মান অনুযায়ী ৬০০ মিলিয়ন ডলার  এখন পর্যন্ত লাভ করেছে।

এই ছবিটিতে অ্যাঞ্জেলিনা নামভূমিকায় অভিনয় করেছেন। নেতিবাচক ও সদর্থক মেশানো অন্যধরনের একটি চরিত্র এটি।

১৯৫৯ সালে ওয়াল্ট ডিজনি হাউস ‘স্লিপিং বিউটি’ একটি অ্যানিমেটেড ছবি তৈরি করেছিল। কিন্তু এই ‘ম্যালফিসেন্ট’ সিনেমাটিতে গল্পটির নেতিবাচক চরিত্র ম্যালফিসেন্টের তরফ থেকে নতুনভাবে গল্পটিকে দেখানো হয়েছে। রবার্ট স্ট্রমবার্গ পরিচালিত এই থ্রিডি ছবিটি আমেরিকার বক্স অফিসে এই বছরের সবথেকে বেশি লাভজনক সিনেমা। এই ছবিটি লাতিন আমেরিকা, চিন ও জাপানে খুব ভাল ব্যবসা করেছে।

ঢাকা, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই