বন্ধ হয়ে গেল চাপাইনবাবগঞ্জের "রাজমহল" সিনেমা হলে প্রদর্শনী চলতে থাকা একটি চলচ্চিত্র।
২৮ অক্টোবর সোমবার হলটিতে প্রদর্শিত হচ্ছিল ‘স্বৈরাচার’ শিরোনামের একটি অশ্লীল চলচ্চিত্র। এ সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে জানতে পারেন চিত্রনায়ক জায়েদ খান।
তারপরই ফোন করে চাপাইনবাবগঞ্জ সদর থানার অতিরিক্ত পুলিশ সুপার আল মামুনকে বিষয়টি অবগত করেন তিনি।
এ খবর পেয়ে পুলিশ সুপার তাৎক্ষনিকভাবে রাজমহল সিনেমা হলে যান। গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ার পর ‘রাজমহল’ সিনেমা হল থেকে অশ্লীল এ চলচ্চিত্রের রিলসহ তিন জনকে আটক করে পুলিশ। সঙ্গে সঙ্গে রাজমহল সিনেমা হলে তালাও ঝুলিয়ে দেন দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা।
আটককৃতদের মধ্যে একজন ‘রাজমহল’ সিনেমা হলের ম্যানেজার। বাকি দুজন হলের কর্মচারি। আপাতত তাদেরকে থানা হাজতে রাখা হয়েছে।
ইআর





