কনকচাঁপার প্রথম পরিচয় তিনি সঙ্গীতশিল্পী। সুরের সাধনায় এখনো নিজেকে নিমগ্ন রেখেছেন তিনি। তবে এবার ভক্তদের সামনে নতুন পরিচয় আসছেন তিনি। গান গাওয়ার পাশাপাশি ভিভিন্ন সময় তিনি ছবি আঁকতেন। সেইসব ছবি নিয়ে চিত্র প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছেন তিনি।

জানা গেছে, কনকচাঁপা তার প্রদর্শনীটি  উৎসর্গ করছেন সদ্য প্রয়াত চিত্রশিল্পী ও চলচ্চিত্রকার খালিদ মাহমুদ মিঠুকে।

আগামী ১ থেকে ৪ এপ্রিল পর্যন্ত কনকচাঁপার চিত্র প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চার নম্বর গ্যালারিতে। ১ এপ্রিল বিকেল চারটায় প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করবেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন মোহাম্মদ রফিকউজ্জামান, বিপাশা হায়াৎ ও কনকচাঁপা চাকমা।

এআইজে