সেন্সরে জমা পড়েছে এস আই খান পরিচালিত ছবি ‘অচেনা হৃদয়’। খুব শীঘ্রই ছবিটির সেন্সর শো হবে। পরিচালক ঢালিউড২৪’কে খবরটি নিশ্চিত করেছেন।

পরিচালক জানান, সেন্সর হবার পর পরই আমরা মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষনা করব। আমাদের সবাই নতুন হলেও আমরা মানের দিকে কোন ছাড় দিই নাই। আশা রাখি সবার ভাল লাগার ছবি হবে ‘অচেনা হৃদয়’।

ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসূন আজাদ, ইমন, এ বি এম সুমন ও টাইগার রবি। ছবির আইটেম গানে নেচেছেন সাদিয়া আফরিন। কাহিনী লিখেছেন মাসুদ হাসান, অঞ্জন সরকার জিমি ও এস. আই. খান।

ছবিতে রোমান্টিক ও মেলোডি ধাঁচের গান রয়েছে ৭টি। এর মাঝে উল্লেখ্যযোগ্য গান হল ‘যতদিন ধরে’, ‘অচেনা ছিলে’, ‘আমি আজ নদীর মত’, ‘নদীর মরণ’, ‘মন আমার’ ইত্যাদি।গানগুলোর কথা লিখেছেন ওয়াহিদ বাবু ও পিন্টু ঘোষ। সুর ও সঙ্গীত আয়োজন করেছেন বেলাল খান ও পিন্টু ঘোষ। গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, কোনাল, নওমী, সুকণ্যা, শামীম ও ইভা।

এনায়েত আকবর মিলন প্রযোজিত ছবিটি নির্মিত হয়েছে ফিল্ম লাইফ ফ্যাক্টরির ব্যানারে।

জেআই,