দর্শকদের জন্য ঈদের উপহার হিসেবে ইউটিউব ও ফেসবুকে উন্মুক্ত করা হয়েছে ‘গেম’ ছবির পাঁচটি গানের ভিডিও। গানগুলো ২ অক্টোবর থেকে দর্শকরা অনলাইনে দেখতে পারবেন। রয়েল অনিক পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে কোরবানী ঈদের পর।
এমটি মিডিয়া অ্যান্ড ফিল্মস-এর ব্যানারে নির্মিত গেম ছবির এই পাঁচটি গানগুলো হচ্ছে শওকত আলী ইমনের সুর-সংগীতে রুপ সোহানী, ইবরার টিপুর মনের পালে, হৃদয় খানের ভালোবাসা, আরফিন রুমির জাদু এবং ইমরানের বালুচর।
ছবির টাইটেল সং গেয়েছেন প্রমিথিউস ব্যান্ডের বিপ্লব। এ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রেখেছেন নবাগত নায়িকা অমৃতা খান। তার বিপরীতে নায়ক চরিত্রে অভিনয় করেছেন নিরব।
জেআই





