প্রতি বছরের মতো এবারের ঈদেও নানা আয়োজনে সাজানো হচ্ছে দর্শকনন্দিত ম্যাগাজিন ইত্যাদি। এবারের আয়োজনের মধ্যে রয়েছে এ প্রজন্মের ৬ জন তারকাকে নিয়ে ৩টি বিশেষ মিউজিক্যাল ড্রামা।
বিদেশ থেকে এসে ঈদের কেনাকাটা নিয়ে 'স্বামী-স্ত্রী'র দ্বন্দ্ব, বিদেশি ও দেশি শাড়ি কেনা নিয়ে 'ক্রেতা-বিক্রেতার দ্বন্দ্ব' এবং দেশি পণ্য উপহার দেয়া নিয়ে 'দুই বন্ধুর দ্বন্দ্ব' বিষয় নিয়ে তৈরি মিউজিক্যাল ড্রামার ৩ পর্বে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় অভিনয় তারকারা।
তারা হলেন- চঞ্চল চৌধুরী ও জয়া, দীপা খন্দকার ও আরফান এবং ইমন ও কুসুম শিকদার। বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় 'ইত্যাদি' প্রচার হবে। 'ইত্যাদি' রচনা, উপস্থাপনা ও পরিকল্পনা করেছেন হানিফ সংকেত।
ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





