এবার একটি নতুন বিজ্ঞাপনে একসাথে অংশ নিলেন অনন্ত-বর্ষা। এই তারকা জুটি ছাড়াও বিজ্ঞাপনটিতে অংশ নিয়েছেন দিতি ও মিশা সওদাগর।                    
জানা যায়,  রেড ডট মাল্টিমিডিয়ার ব্যানারে গাজী শুভ্রর পরিচালনায় ইফাদ ওয়েভি চিপসের এই বিজ্ঞাপনের মডেল হয়েছেন অনন্ত জলিল, বর্ষা, দিতি ও মিশা সওদাগর।
মোস্ট ওয়েলকাম-২ ছবির সেটে বিজ্ঞাপন চিত্রটির শুটিং করা হয়েছে।
বেশ বেশকিছুদিন আগে এই তারকাজুটি ঘোষণা দিয়েছিলেন যে আর একসাথে অভিনয় করবেন না। কিন্তু এই বিজ্ঞাপনটি করার পর তাদের সেই প্রতিশ্রুতি টিকছে না।
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]