জগতের সব নারীরই সাধ থাকে মা হবার। জানা গেছে' মা হতে চাচ্ছেন না এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রাভীনা টেন্ডন। তবে ব্যাপারটা সম্পূর্ণ পর্দা কেন্দ্রিক। প্রথমে আপত্তি জানিয়েছিলেন মাধুরী দীক্ষিত এরপর টাবু এবার রাভিনা। প্রিয়াংকা চোপড়া ও রণভীর সিংয়ের মা হতে চাচ্ছেন না কেউই।
জোয়া আখতারের পরিচালনায় 'দিল ধরকনে দো' সিনেমাটির চিত্রনাট্য তৈরি, হিরো-হিরোইন এমনকি হিরোর বাবাও রেডি, কিন্তু ঝামেলা দেখা দিয়েছে মায়ের চরিত্র নিয়ে।
পরিচালক মাধুরী, টাবু, রাভিনা সবাইকে প্রস্তাব করেছেন এই চরিত্রটি নেবার জন্য কিন্তু চিত্রনাট্য পছন্দ হলেও রাজি হচ্ছেন না কেউই। খবরে জানা যায় পরিচালক নিজে রাভিনাকে অনুরোধ করেছিলেন কাস্টিং এর জন্য কিন্তু মুখের উপর না বলে দিয়েছেন রাভিনা।
সর্বশেষ জানা গেছে শেফালি ছায়া হতে পারেন সিনেমাতে রণবীর-প্রিয়াংকার মা। আর বাবা হচ্ছেন অনিল কাপুর। এই সিনেমায় ভাই বোনের ভূমিকায় দেখা যাবে রনবির প্রিয়াঙ্কাকে।
[b]ঢাকা, ১৫ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
মা হতে আপত্তি রাভিনার
জগতের সব নারীরই সাধ থাকে মা হবার। জানা গেছে' মা হতে চাচ্ছেন না এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রাভীনা টেন্ডন। তবে ব্যাপারটা সম্পূর্ণ পর্দা কেন্দ্রিক। প্রথমে আপত্তি জানিয়েছিলেন মাধুরী দীক্ষিত এরপর টাবু এবার রাভিনা। প্রিয়াংকা চোপড়া ও রণভী





