ক্রিকেটকে পিছনে ফেলে আবারো সেরা হয়েছে বলিউড। ভারতের উল্লেখ করার মতো দুটি বিষয় হচ্ছে ক্রিকেট আর বলিউড। ফোর্বস ম্যাগাজিনের জরিপে ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলে এবার সেরা ভারতীয় সেলিব্রেটি নির্বাচিত হয়েছেন শাহরুখ খান।
সম্প্রতি ফোর্বস সাময়িকীর প্রকাশিত সেরা ১০০ ভারতীয় সেলিব্রেটি শীর্ষক জরিপে এ তথ্য প্রকাশিত হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ছবি ও বিজ্ঞাপন চুক্তিগুলো থেকে শাহরুখের মোট আয় ছিল ২২০ কোটি ৫০ লাখ রুপি। আয়ের পাশাপাশি গত বছরে শাহরুখের দেয় রাজস্বের পরিমাণও নয় শতাংশ বেড়েছে।
সর্বোচ্চ আয়কারী ভারতীয় সেলিব্রেটিদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন মহেন্দ্র সিং ধোনি। তার আয়ের পরিমাণ ১৫৫.৩২ কোটি রুপি। তৃতীয় স্থানে থাকা সালমান খানের আয়ের পরিমাণ ১৫৭ কোটি ৫০ লাখ রুপি।
চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছেন যথাক্রমে শচীন টেন্ডুলকার, অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমার। তাদের আয় যথাক্রমে-৯৪.৩২ কোটি, ১৪৭ কোটি ৫০ লাখ ও ১১৮ কোটি ১৩ লাখ রুপি। তালিকায় সপ্তম ও অষ্টম স্থানে আছেন ভিরাট কোহলি ও রনবীর কাপুর। তাদের আয় যথাক্রমে ৫৭ কোটি ৩১ লাখ রুপি ও ৬৮ কোটি ৫৮ লাখ রুপি।
সেরা দশের তালিকায় হৃত্বিক রোশনকে পেছনে ফেলে দিয়েছেন ক্যাটরিনা কাইফ। তালিকায় তার অবস্থান নবম, আয় ৬৩ কোটি ৭৫ লাখ রুপি। পরের অবস্থানে থাকা হৃত্বিকের আয় ৬২ কোটি ৫০ লাখ রুপি।
সেরা একশ ভারতীয় সেলিব্রেটির তালিকায় আরো জায়গা করে নিয়েছেন দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া ও কারিনা কাপুর। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
[b]ঢাকা, ০৪ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
বিনোদন
ফোর্বসের জরিপ: ভারতের সেরা সেলিব্রেটি শাহরুখ
ক্রিকেটকে পিছনে ফেলে আবারো সেরা হয়েছে বলিউড। ভারতের উল্লেখ করার মতো দুটি বিষয় হচ্ছে ক্রিকেট আর বলিউড। ফোর্বস ম্যাগাজিনের জরিপে ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলে এবার সেরা ভারতীয় সেলিব্রেটি নির্বাচিত হয়েছেন শাহরুখ খান।





