জামিন পেলেন চলচ্চিত্র প্রযোজক ও জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা শীষ মনোয়োর। মঙ্গলবার দুপুর আড়াইটায় সিএমএম আদালত থেকে তিনি জামিন পান। বিকেল ৪টা ৫৫ মিনিটে তিনি কারাগার থেকে মুক্তি পান।
মনোয়ারের বন্ধু সালেহ আহমেদ সুহৃদ জানান, মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে মোহাম্মদপুরের বাসায় নিয়ে যাওয়া হয়েছে।
জাজ মাল্টিমিডিয়া কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে।
জাজ মাল্টিমিডিয়ার হিসাবরক্ষক আবু বকর সবুজ নিখোঁজ হওয়ার ঘটনায় ৩ মে ভোরে অপহরণের মামলায় মোহাম্মদপুরের বাসা থেকে শীষ মনোয়ারকে গ্রেফতার করে পুলিশ। ওইদিন দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আতাউল হকের নির্দেশে তাকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়।
২৬ এপ্রিল নিখোঁজ সবুজকে ২৮ মে মুন্সীগঞ্জ থেকে উদ্ধার করে পুলিশ।
[b]ঢাকা, ৩ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
শীষ মনোয়ার মুক্ত
জামিন পেলেন চলচ্চিত্র প্রযোজক ও জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা শীষ মনোয়োর। মঙ্গলবার দুপুর আড়াইটায় সিএমএম আদালত থেকে তিনি জামিন পান। বিকেল ৪টা ৫৫ মিনিটে তিনি কারাগার থেকে মুক্তি পান। মনোয়ারের বন্ধু সালেহ আহমেদ সুহৃদ জানান





