আবার এলো নতুন অতিথি অভিনেত্রী দীপা খন্দকার ও শাহেদ আলী সুজনের পরিবারে। দ্বিতীয়বারের মতো মা হলেন ছোটপর্দার অভিনেত্রী দীপা খন্দকার।

১১ আগস্ট দিবাগত রাত ৩টা ৫০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তার মেয়ের জন্ম হয়। এ সময় হাসপাতালেই ছিলেন দীপার স্বামী অভিনেতা শাহেদ আলী সুজন।

নবজাতকের নাম রাখা হয়েছে আরোহী। অভিনেতা শাহেদ আলী বলেন, সন্তানের মুখ দেখে ভালো লাগছে। এ ভালো লাগা বলে বোঝানো যাবে না। সবাই আমাদের সন্তানের জন্য দোয়া করবেন। দীপা এবং আরোহী এখন সুস্থ আছে।

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই