কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় অসংখ্য লালন ভক্ত অনুসারীদের সমাগমের মধ্য দিয়ে চলছে চতুর্থদিনের মতো লালন স্মরণোৎসব। বাউলদের লালন সংগীত পরিবেশন, আলোচনা সভা, বাউল মেলাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী দোল পুর্ণিমার লালন স্মরণোৎসব শুরু হয় শনিবার।
সোমবার রাতে উৎসবের তৃতীয় দিনে আলোচনা সভায় লালন একাডেমির সহ-সভাপতি জাহিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল হাকিম সরকার।
বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী। আলোচক ছিলেন লালন গবেষক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী।
তৃতীয় দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে লালন মঞ্চে সংগীত পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান তারকা লালন কন্যা খ্যাত বিউটি ও বিশিষ্ট লালন শিল্পী শফি মন্ডল।
মরমী এ সংগীত সাধকের স্মরণোৎসবের তৃতীয়দিনেও তার সাধন-ভজনের তীর্থস্থান কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার আখড়াবাড়ি প্রাঙ্গণ পরিণত হয়েছে উৎসবের পল্লীতে। দেশ-বিদেশ থেকে আগমন ঘটেছে লালনভক্ত, বাউল অনুসারী ও সুধীজনসহ অসংখ্য মানুষের। উৎসব চলবে বুধবার পর্যন্ত।
ঢাকা, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই
বিনোদন
ছেঁউড়িয়ায় চলছে লালন স্মরণোৎসব