সম্প্রতি প্রদান করা পঞ্চকন্যা পুরষ্কার না পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
একটা সময় ছিল যখন টালিগঞ্জের হিট সিনেমা তাকে ছাড়া কল্পনাই করা যেত না। অসংখ্য ব্লক বাস্টার মুভি উপহার দেওয়া টালিউডের রানী ঋতুপর্ণা সেনগুপ্ত এবার খেপেছেন নিজের চিরচেনা লোকজনের উপরেই।
টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের প্রতিক্রিয়া ব্যাক্ত করেন তিনি। তিনি বলেন, চলচ্চিত্র জগৎ মানেই রণক্ষেত্র। এখানে নিজের মেধা ও প্রতিভার জোরেই টিকে থাকতে হয়। তাই আমি কখনোই কারো সহযোগিতা চাইনি। এক কথায় বলতে গেলে, বহু পরিশ্রম করে আমি নিজেই নিজেকে প্রতিষ্ঠিত করেছি। কিন্তু টালিগঞ্জ আমাকে প্রাপ্য সম্মান দেয়নি। তবে অনেকেই বাংলা চলচ্চিত্রে কোনো অবদান না রেখে বড় বড় সম্মান পাচ্ছেন। তা দেখে নিজের কাছে বেশ কষ্ট লাগে।
সম্প্রতি চলচ্চিত্রে অনবদ্য অবদানের জন্য যাদের বাংলার পঞ্চকন্যা হিসেবে পুরস্কার প্রদান করা হয়েছে, তা যথার্থ হয়নি। রানী মুখার্জি ও বিপাশা বসু কখনোই এ পুরস্কারে ভূষিত হতে পারেন না। আমি কিংবা দেবশ্রী এ পুরস্কার প্রাপ্তির জন্য উপযুক্ত কেন হলাম না, তা আমার বোধগম্য নয়। তবে বাংলা চলচ্চিত্রকে আমরাই বিশ্বের দরবারে দাঁড় করিয়েছি। আর যারা এ পুরস্কার পেয়েছেন, তারা শুধুমাত্র হিন্দি ছবিকে প্রতিষ্ঠিত করেছেন। বিষয়টি খুবই দুঃখের।
শুরু করেছিলেন সেই ১৯৯৫ সালে, এরপর একে একে কেটেছে ১৯ টি বছর। এই দীর্ঘ পথ চলায় শুধু বাংলা সিনামায় নয় তিনি অভিনয় করেছেন বেশ কিছু হিন্দি সিনেমাতেও।
[b]ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
পুরস্কার না পাওয়ায় ক্ষুব্ধ ঋতুপর্ণা
সম্প্রতি প্রদান করা পঞ্চকন্যা পুরষ্কার না পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। একটা সময় ছিল যখন টালিগঞ্জের হিট সিনেমা তাকে ছাড়া কল্পনাই করা যেত না। অসংখ্য ব্লক বাস্টার মুভি উপহার দেওয়া টালিউডের রানী ঋতুপর্ণা সেনগুপ্ত এবার খেপেছেন নিজের চিরচেনা লোকজনের উপরেই।





