সুসময় পার করছেন লালনকন্যা খ্যাত কণ্ঠশিল্পী বিউটি।
পহেলা বৈশাখে জি-সিরিজের ব্যানারে প্রকাশিত হয়েছে তার নতুন একক অ্যালবাম 'আমার দুই চোখেতে লালন'। লুৎফর হাসানের সুর ও শানের সংগীতায়োজনে এ অ্যালবামটি সাজানো হয়েছে ১০টি ফোক গান দিয়ে।
এরই মধ্যে শ্রোতামহলে অ্যালবামের গানগুলো বেশ প্রশংসিত হয়েছে। তবে বিউটি এখন ব্যস্ত স্টেজ শো নিয়ে। বরিশাল, মুন্সীগঞ্জ, কুমিল্লা, টাঙ্গাইল, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে গত এক মাসে স্টেজ শোতে অংশ নিয়েছেন তিনি। পাশাপাশি ঢাকায় নিয়মিত শো করছেন বিউটি।ৱ
প্রায় প্রতিদিনই কোন না কোন শোতে গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করছেন সুকণ্ঠী এই গায়িকা। এ সময়টাকে নিজের সুসময় হিসেবেই তিনি মানেন। এ বিষয়ে বিউটি বলেন, সৃষ্টিকর্তা আমাকে যে কণ্ঠ দিয়েছেন, তার মাধ্যমে শ্রোতাদের মন জয় করতে পারছি। এটা সবার ভাগ্যে হয় না। তাই নিজেকে মাঝে মধ্যে ভাগ্যবতী মনে হয়।
[b]ঢাকা, ৭ মে (টাইমিনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
বিউটির সুসময়
সুসময় পার করছেন লালনকন্যা খ্যাত কণ্ঠশিল্পী বিউটি। পহেলা বৈশাখে জি-সিরিজের ব্যানারে প্রকাশিত হয়েছে তার নতুন একক অ্যালবাম 'আমার দুই চোখেতে লালন'। লুৎফর হাসানের সুর ও শানের সংগীতায়োজনে এ অ্যালবামটি সাজানো হয়েছে ১০টি ফোক গান দিয়ে।





