হৃত্বিক রোশন তাঁর আগামী ছবির জন্য ৫০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন, এমনটাই শোনা যাচ্ছে বলিউডে। ‘ক্রিশ ৩’ এর এই সুপারস্টারের আশুতোষ গোয়ারিকারের আসন্ন ঐতিহাসিক ছবি ‘মহেঞ্জোদাড়ো’ জন্য পারিশ্রমিক ছাপিয়ে গেছে বলিউডের অন্যসমস্ত তারকাদের পারিশ্রমিককে।
হৃত্বিকের এই পারিশ্রমিকের খবর ছড়িয়ে যাওয়ার পরেই চাঞ্চল্য তৈরি হয়েছে ফিল্ম মহলে। এখনও পর্যন্ত বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা ছিলেন আমীর খান এবং তাঁর পর শাহরুখ খান ও সালমান খান।
জানা গেছে, ছবির পরিচালক আসুতোষ গোয়ারিকার শ্যুটিং এর জন্য একটি নামকরা স্টুডিওর সঙ্গে আলোচনা শুরু করেছেন এবং হৃত্বিককে কিভাবে পারিশ্রমিক দেওয়া হবে সেই নিয়েও আলোচনা হয়েছে।
ছবির খরচ সম্পর্কে অভিজ্ঞ আমোদ মেহরা জানিয়েছেন, ‘ এই পারিশ্রমিক হৃত্বিককে ভারতের সবথেকে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত তারকা তৈরি করেছে এবং ‘মহেঞ্জোদারো’ সম্ভবত এখনও পর্যন্ত এই ভারতের সর্বোচ্চ খরচবহুল সিনেমা হিসেবে প্রতিপন্ন হবে।‘
তবে এই বিষয়ে হৃত্বিক রোশন এখনও পর্যন্ত কোন ম্নতব্য করেননি। সামনেই হৃত্বিক ও ক্যাটরিনা জুটির ছবি ‘ব্যাং ব্যাং’ মুক্তি পাবে।
ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





