এবার শাহরুখের সঙ্গে আনুশকা শর্মাকে দেখা যাবে। ইমতিয়াজ আলীর নাম চূড়ান্ত না হওয়া কমেডি ধাঁচের ছবিতে অভিনয় করবেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।

তাকে দেখা যাবে পাগড়ি পরা শিখ পর্যটকের ভূমিকায়। এতে শাহরুখের বিপরীতে অভিনয় করবেন অভিনেত্রী আনুশকা শর্মা।

'রব নে বানা দি জোড়ি' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। এতে তার বিপরীতে ছিলেন শাহরুখ। এর পর যশরাজ ফিল্মসের 'জব তক হ্যায় জান' ছবিতে দেখা যায় এ জুটিকে।

এ নিয়ে তৃতীয়বারের মতো পর্দা ভাগাভাগি করতে যাচ্ছেন তারা। তবে ইমতিয়াজের পরিচালনায় এবার প্রথম অভিনয় করবেন শাহরুখ ও আনুশকা।

নিজেদের হাতে থাকা ছবির কাজ শেষে এর শুটিংয়ে অংশ নেবেন তারা। জানা গেছে, নতুন এই ছবির দৃশ্যধারণ হবে লন্ডন ও পাঞ্জাবে।


এসএম