দর্শকদের সঙ্গে একসাথে বসে ছবি দেখলেন শখ ও নিলয়। তাদের অভিনীত ‘অল্প অল্প প্রেমের গল্প’ছবিটি রাজধানীর বলাকায় গতকাল ৩টার শোতে তারা ছবি দেখেন। এইসময় তাদের সাথে ছিলেন ছবির পরিচালক, প্রযোজকসহ সকল কলা-কুশলী।
ছবি শেষে শখ সাংবাদিকদেরকে এক প্রতিক্রিয়ায় বলেন, আমি ভাবিনি দর্শকরা ছবিটি এইভাবে গ্রহণ করবে। তাদের প্রতিক্রিয়া সরাসরি দেখে নিজের মাঝে আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে। আশা করছি ছবিটি ব্যবসায়িকভাবেও সফল হবে।
নিলয় বলেন, আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা দিতে। এখন ভাল লাগবে যদি দর্শকরা হলে গিয়ে ছবিটি দেখেন।
উল্লেখ্য, ‘অল্প অল্প প্রেমের গল্প’ছবিটি ২৯ আগস্ট সারাদেশ ৬২টি হলে মুক্তি পেয়েছে।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





