২৪ অক্টোবর দেশে মুক্তি পেতে যাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি ‘পিঁপড়াবিদ্যা’। এর ঠিক আগে আগেই আরও দুটি উৎসবে যাচ্ছে ছবিটি। পরপর দ্বিতীয়বারের মতো ফারুকীর ছবি নির্বাচিত হয়েছে এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে প্রতিয়োগিতার জন্য।
এশিয়া প্যাসিফিক অঞ্চলের সর্বোচ্চ এই পুরস্কারের জন্য গত বছর মোস্তফা সরয়ার ফারুকী প্রতিযোগিতা করেছিলেন ‘টেলিভিশন’ ছবিটি নিয়ে এবং জিতে নিয়েছিলেন গ্র্যান্ড জুরি পুরস্কার।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবিটিতে অভিনয় করেছেন নূর ইমরান মিঠু, শীনা চোহান, আরজে সাব্বির হাসান, মুকিত জাকারিয়া, জি সামদানি ডন ও মৌ।
অন্যদিকে 'পিঁপড়াবিদ্যা' ছবিটি ২ অক্টোবর থেকে শুরু হওয়া বুসান চলচ্চিত্র উৎসবের 'উইন্ডোস অন এশিয়ান সিনেমা' বিভাগে নির্বাচিত হয়েছে। এ বিভাগে গত ১ বছরের মধ্যে নির্মিত গুরুত্বপূর্ণ এশিয়ান ছবিগুলো দেখানো হয়ে থাকে।
উৎসবে যোগ দেওয়ার জন্য মোস্তফা সরয়ার ফারুকী ৫ অক্টোবর বুসান যাচ্ছেন।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





