২৮ নভেম্বর মুক্তি পাচ্ছে দুইটি ছবি। ফেরদৌস প্রযোজিত ও অভিনীত এবং নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘এক কাপ চা’ এবং জাকির হোসেন পরিচালিত ‘চার অক্ষরের ভালোবাসা’।
‘এক কাপ চা’
‘এক কাপ চা’ ছবিটির গল্প গড়ে উঠেছে একজন কলেজের অধ্যাপক ও লাইব্রেরিয়ানের মাঝে প্রেমের সম্পর্ক নিয়ে। এই দুই চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস ও মৌসুমি। এছাড়া এই ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রয়াত হুমায়ূন ফরিদী, মনিরা মিঠু, তুষার খান, কাবিলা প্রমুখ। ছবিটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন ভারতের চলচ্চিত্র ব্যক্তিত্ব বাসু চ্যাটার্জি। ছবির গানগুলোর সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।
গত ১১ সেপ্টেম্বর ছবিটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছিল।
যে সব প্রেক্ষাগৃহে ‘স্বপ্ন যে তুই’ মুক্তি পাবে তার থেকে উল্লেখযোগ্য কিছু প্রেক্ষাগৃহে নাম নিম্নে দেয়া হল: বলাকা সিনেওয়াল্ড, স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, মধুমিতা, আনন্দ, সনি, পান্না, শ্যামলী, শাহীন, জোনাকী, মুক্তি।
‘চার অক্ষরের ভালোবাসা’
শুক্রবার মুক্তি পাচ্ছে নিরব-পপি জুটির প্রথম ছবি `চার অক্ষরে ভালোবাসা`। এই ছবিটির মধ্য দিয়ে প্রায় তিন বছরপর চলচ্চিত্রে ফিরছেন পপি। ছবিটিতে আরো অভিনয় করেছেন, ফেরদৌস পপি, রাবিনা বৃষ্টি।
ছবির চিত্রগ্রহণ করেছেন এস এম আজাহার। সংগীত ইমন সাহা। সম্পাদনা হারুন অর রশীদ। স্থির চিত্রে আসিফ জহির অংকুর। অ্যাকশন ডিএইচ চুন্নু।
যেসকল প্রেক্ষাগৃহে ‘চার অক্ষরের ভালোবাসা’ মুক্তি পাবে তার থেকে উল্লেখযোগ্য কিছু প্রেক্ষাগৃহে নাম নিম্নে দেয়া হল: অভিসার, আগমন, চিত্রা মহল, পুরবী, গীত, রাজমণি, মতিমহল, পূর্ণিমা, বি. জি. পি, নিউ গুলশান (জিনজিরা) পূরবী (ময়মনসিং), কানন (ফেনী), মাধবী (মধুপুর), বাণী (পাবনা), রজনীগন্ধা (চালা), নাজমা (জয়পুরহাট), মুন (মুক্তাগাছা), মমতা (মাদবধী), মিনিহার (শাহাজাদপুর), পূর্বাশা (সাত্তাহার), ডলকা (জয়দেবপুর), মমতাজ (সিরাজগঞ্জ), দৌলত (ভোলা), গুলশান (মানিকগঞ্জ), রুনা (চালাকচর), উর্বশী (ফুলবাড়িয়া), রুপকথা (শেরপুর), ছবিঘর (ঝিনাইদহ)।
জেআই





