বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নতুন সভাপতি হিসেবে দেলোয়ার জাহান ঝন্টুএবং মহাসচিব পদে গত দু’বারের বিজয়ী মুশফিকুর রহমান গুলজার নির্বাচিত হয়েছেন।
এ দু’জনের প্যানেলের প্রত্যেকেই বিভিন্ন পদে জয়লাভ করেছেন। আগামী দুই বছরের জন্য সমিতির কার্যক্রম পরিচালনা করবেন নির্বাচিতরা।
২৬ ডিসেম্বর বিএফডিসিতে পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন ভোটগ্রহণ চলে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এবার সমিতির ভোটারের সংখ্যা ছিলো ৩৩৬। এর মধ্যে ২৯৯ জন পরিচালক ভোট দিয়েছেন।
এবারের নির্বাচনে দেলোয়ার জাহান ঝন্টু ও মুশফিকুর রহমান গুলজার হারিয়ে দিয়েছেন কাজী হায়াৎ ও এফআই মানিক পরিষদকে।
এমকে





