টিনেজ পপ গায়ক জাস্টিন বিবারের জন্মদিন পার্টিতে আমন্ত্রন জানাননি তার সাবেক প্রেমিকা সেলেনা গোমেজকে। পহেলা মার্চ শনিবার ২০তম বছরে পদার্পণ করবেন জাস্টিন বিবার।
বিবার তার ২০তম জন্মদিনটি জাঁকজমকপূর্ণভাবেই পালন করতে যাচ্ছেন। নিজের সকল কাছের বন্ধু বান্ধবীদের জন্মদিন পার্টিতে আমন্ত্রণ করলেও বাদ দিয়েছেন সাবেক প্রেমিকা সেলেনা গোমেজকে।
জানা যায়, ‘ওয়ান ডিরেকশন’ খ্যাত গায়ক নিয়াল হর্যা নের সঙ্গে সম্প্রতি ডেটিং করার জন্যই সেলেনার প্রতি নারাজ হয়েছেন ১৯ বছর বয়সি বিবার। তাই জন্মদিন পার্টিতে সেলেনাকে আমন্ত্রণ না জানিয়ে এখন তার শোধ তুলছেন।
কয়েক মাসে একাধিক মেয়ের সঙ্গে রোমান্টিক সম্পর্কে জড়িয়েছেন বিবার। আর তাই নিয়াল হর্যাকনের সঙ্গে সেলেনার ডেটিং করা নিয়ে তার মাথা ব্যথার কথা নয়। কিন্তু নিজের ২০তম জন্মদিন পার্টিতে সেলেনাকে আমন্ত্রণ না জানিয়ে তিনি প্রমাণ করলেন তাদের দুজনের কাহিনী এখনও বাকি আছে।
জানা যায়, বিবারের ২০তম জন্মদিনের বিশাল এ আয়োজনে থাকছেন হলিউডের সকল হার্টথ্রব অভিনেতা ও অভিনেত্রীরা। এতে আমন্ত্রণ না পেয়ে নিশ্চয়ই মন খারাপ ব্যাচারি সেলেনার! (সূত্র: ওয়েবসাইট)
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]