বলিউড চলচ্চিত্র ‘পিকে’র জন্য আমির খানের নগ্ন হওয়া নিয়ে তুমুল আলোচনা হয়েছে। বিষয়টি আদালত পর্যন্তও গড়িয়েছে। এবার ঢাকাই চলচ্চিত্রে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখা যাবে নায়ককে।

রায়হান রাফি পরিচালিত ‘মাসুম’ চলচ্চিত্রের দৃশ্য ধারণে নগ্ন হয়ে অভিনয় করলেন ছবিটির নায়ক তুহিন।

রাফি বলেন, ‘সম্প্রতি সিলেটে সিনেমাটির দৃশ্য ধারণ হয়েছে। সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের জন্য নগ্ন হয়ে অভিনয় জরুরি ছিল। আমি খুব খুশি তুহিন দৃশ্যটিতে অভিনয় করতে রাজি হয়েছে এবং অনেক সুন্দরভাবে দৃশ্যটিতে অভিনয় করেছে।’

কানন ফিল্মসের প্রযোজনায় সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন রাসেল, রাস, সায়মা, আমিনুল, বাপ্পী, পিয়াল, সুমন, শিমুল খানসহ আরও অনেকে।

চলতি বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তি দেওয়া হতে পারে বলে জানান রাফি।

কেএইচ