মাছরাঙা টেলিভিশন নির্মাণ করেছে ঈদের বিশেষ অনুষ্ঠান ‘অনন্ত প্রেম’। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও তার স্ত্রী রোবেনা রেজা জুঁইকে নিয়ে এই অনুষ্ঠানে মোশাররফের লেখা গান গেয়ে শোনাবেন জুঁই।
অনুষ্ঠানে নিজেদের প্রেম-ভালোবাসার গল্প বলবেন টিভি নাটকের জনপ্রিয় এ দম্পতি। সেই সঙ্গে নিজেদের ভালো-মন্দ, মান-অভিমান, অভিযোগ-অনুযোগের কথাও বলবেন। দুজনের কন্ঠে গানও শোনা যাবে এতে।
এছাড়া সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত কবিতা ‘কেউ কথা রাখেনি’আঞ্চলিক ভাষায় আবৃত্তি করবেন মোশাররফ করিম। সেই সঙ্গে মজার মজার প্রশ্নের উত্তর দেবেন তারা।
সামিয়া আফরিনের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া। ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।
ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ





