সম্প্রতি রাজধানীর মিরপুরের একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো শুভ মহরত। নিশ্চই পাঠকদের মনে প্রশ্ন উকি দিয়েছে কোন ছবির মহরত। না কোনো ছবির নয়, নাটকের মহরত। এবার প্রশ্ন-নাটকের আবার মহরত হয় না কী।
সত্যি বলতে নাটকের সাধারণত মহরত হয় না। তবে নতুন এই ধারাটি শুরু করেছেন উদীয়মান নাট্য পরিচালক বশির আহমদ। এর আগে ধারাবাহিক নাটক 'ফেইজবুক' এর মহরত করে মিডিয়াঙ্গনে আলোচনায় এসেছিলেন তিনি। ফেইজবুক নাটকটি আরটিভিতে প্রচারিত হয়।
আর এবার শুভ মহরত করলেন ধারাবাহকি নাটক চৈত্র দুপুরের।
[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1400687318.jpg[/img]
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান বিচারপতি মো: তোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথ ছিলেন প্রধান তথ্য কমিশনার সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ ফারুক, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, অভিনেতা মজিবুর রহমান দিলু। ড. আলী আজম বাবলার উপন্যাস 'চৈত্রদুপুর' অবলম্বনে নাটকটি নির্মিত হবে। নাটকটির কাহিনী, সংলাপ ও সঙ্গীত রচনা করেছেন আলী আজম বাবলা নিজেই।
ঢাকা শহরের অভিযাত বিদ্যাপিঠের অনেক মেয়েরাই পড়াশোনার খরচ এবং সংসারের অভাব অনটনের চাপে পড়ে বর্ণীল সাজে রাতের আঁধারে লাইট পোস্টের নীচে গিয়ে দাড়ায়। এদিকে, তিন বোন, পঙ্গু বাবা আর অসহায় মায়ের দায়িত্ব এখন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী রিয়ার কাঁধে। সে এখন কোথায় যাবে? সে কী গিয়ে লাইট পোস্টের নীচে দাঁড়াবে, নাকি অফিস পাড়ার শরীর পিপাসু বসদের কাছে যাবে। এমন এক ঘটনাকে কেন্দ্র করেই এগিয়ে যায় চৈত্রদুপুরের কাহিনী।
[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1400687524.jpg[/img]
চৈত্রদুপুর উপন্যাসের লেখক আলী আজম বাবলা টাইমনিউজবিডিকে বলেন, ভালো কাহিনী, সংলাপসহ সবকিছুর সমন্বয় না থাকায় অনেকই দেশীয় নাটক দেখা বন্ধ করে দিয়েছেন। আমরা আবার সেইসব দর্শকদের ফিরিয়ে আনতে চাই। এজন্য বড় বাজেট নিয়ে নাটকটি নির্মান করা হচ্ছে। কাহিনীকে দৃষ্টিনন্দন করে তুলতে সমন্বয় রাখা হবে। নাটকটিতে ৫ টি গান থাকবে, সঙ্গে থাকবে নাচ। এছাড়া চরিত্রের সঙ্গে মিল রেখে শিল্পিদের জন্য পোশাক তৈরি করা হচ্ছে। সব কিছু মিলিয়ে একটি ভালো ধারাবাহিক উপহার দিবেন বলে জানান তিনি।
পরিচালক বশির আহমদ টাইমনিউজবিডিকে বলেন, বাস্তব ঘটনার সাথে মিল রেখে চৈত্রদপুরের কাহিনী লেখা হয়েছে। এ কারণেই নাটকটির পরিচালনার দায়িত্ব নিয়েছি। তিনি বলেন, শুধুমাত্র দর্শকদেরকে আনন্দ দেয়ার জন্য নয়, একজন মানুষ হিসেবে সমাজের প্রতি কিছুটা দায় রয়েছে। সেই দায় থেকেই নাটকটি নির্মান করছি। বহু পর্বের এই ধারাবাহিক নাটকটি রোজার ঈদের ১০ দিন পর থেকে আটিভিতে প্রচার করা হবে বলে জানান তিনি।
[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1400687468.jpg[/img]
নাটকটির পরিচালক বশির আহমদ একুশে টেলিভিশনের মুক্ত খবর অনুষ্ঠানের জনপ্রিয় প্রোযোজক ছিলেন। এছাড়াও বিভিন্ন টেলিভিশনের অনুষ্ঠান নির্মানে সুনাম রয়েছে তার।
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
বিনোদন
আবারও নাটকের মহরত করলেন বশির আহমদ
সম্প্রতি রাজধানীর মিরপুরের একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো শুভ মহরত। নিশ্চই পাঠকদের মনে প্রশ্ন উকি দিয়েছে কোন ছবির মহরত। না কোনো ছবির নয়, নাটকের মহরত। এবার প্রশ্ন-নাটকের আবার মহরত হয় না কী। সত্যি বলতে নাটকের সাধারণত মহরত হয় না। তবে নতুন এই ধারাটি শুরু করেছেন উদীয়মান নাট্য পরিচালক বশির আহমদ





