এবার ঘর ভেঙেছে জনপ্রিয় তারকা জুটি শিমুল ও নাদিয়ার। সম্প্রতি তাদের বিচ্ছেদ হয়েছে। দুজনের সম্মতিতেই সম্প্রতি আইনি প্রক্রিয়ায় এ বিচ্ছেদ সম্পন্ন হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে এ জুটির পারিবারিক ঝামেলা চলচছিলো। ২০০৩ সালে তারা পরস্পরের প্রেমে পড়েন। দীর্ঘদিন প্রেমের পর ২০০৮ সালে তারা বিয়ে করেন।
অনেকদিন ধরেই কলহের গুঞ্জন শোনা গেলেও বিচ্ছেদের খবরটি এ জুটি গোপনই রেখেছিলেন এতদিন। এ প্রসঙ্গে নাদিয়া মিডিয়াকে বলেন, ‘বিয়ে বিচ্ছেদ খুবই স্পর্শকাতর একটি বিষয়। তাই আমি চাইনি, এ নিয়ে খবর প্রকাশিত হোক।’
নাদিয়া আরো বলেন, ‘বছর দুয়েক আগে থেকেই শিমুলের সঙ্গে আমার বনিবনা হচ্ছিল না। এ কারণে কিছুদিন আমি আলাদাও থেকেছি। কিন্তু ভালোবাসার টানে আবারো শিমুলের কাছে ফিরে এলেও আমাদের সম্পর্কের কোনো উন্নতি ঘটেনি। তাই বাধ্য হয়ে এই কঠিন সিদ্ধান্তটি নিতে হয়েছে।’
জানা যায়, নাদিয়া এখন মৌলভীবাজারে অবস্থান করছেন বর্তমানে। সেখানে পারভেজ আমিনের পরিচালনায় দুটি নাটকের কাজ করছেন তিনি। এগুলোতে তার সহশিল্পী রিয়াজ ও ইন্তেখাব দিনার।
ইআর





