মহানায়িকা সুচিত্রা সেন স্মরণে প্রকাশিত হলো কন্ঠশিল্পী পারভীন সুলতানার ৭ম একক অ্যালবাম 'সুচিত্রা স্মরণে'। সোমবার রাজধানীর এক সেমিনার হলে অ্যালবামের মোড়ক উন্মোচিত হয়। মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
জি-সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে প্রকাশিত এই অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনপ্রিয় কন্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী,কণ্ঠশিল্পী রাশেদ উদ্দিন তপু,কণ্ঠশিল্পী শাহেদ ও জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভুঁইয়া খালেদ।
অ্যালবামটি নিয়ে পরভীন সুলতানা বলেন,এটি আমার অনেক প্রিয় একটি অ্যালবাম। এর কারণ এ অ্যালবামে আমার প্রিয় অভিনেত্রী সুচিত্রা সেন যেসব গানের সাথে ঠোঁট মিলিয়েছিলেন তার থেকে বেছে বেছে কিছু গান রেখেছি। সুচিত্রা সেনের তিরোধানের পরে এই অ্যালবামটি করার সিন্ধান্ত হয়। তিন দিনের মধ্যে কাজটি শেষ করেছি। যেহেতু সুচিত্রা আমার প্রিয় অভিনেত্রী সেহেতু অ্যালবামটি করার ক্ষেত্রেও সেই আবেগের প্রতিফলন ঘটেছে। শ্রোতারা গানগুলো ভালোভাবে গ্রহণ করলেই কৃতজ্ঞ থাকবো।
প্রকাশিত অ্যালবামে গান রয়েছে মোট ১৩ টি। সবগুলো গানই বাংলার বিখ্যাত চলচ্চিত্র থেকে নেয়া। গানের কথা গুলো হলো-ঘুম ঘুম চাঁদ,এই তো আমার প্রেম,এ শুধু গানের দিন,তুমি না হয় রহিতে,গানে মোর কোন,আমি স্বপ্নে তোমায় দেখেছি,ফুলে কানে ভ্রমর আনে,কে তুমি আমারে ডাকো,জানিনা ফুরাবে কবে,এই মধুরাতে,তুমি যে আমার,এই সুন্দর সোনালী সন্ধ্যায় ও তব বিজয় মুকুট।
সুচিত্রা স্মরণে অ্যালবামের সঙ্গীতায়োজন করেন খায়েম হোসেন।
প্রকাশনা অনুষ্ঠান শেষে পারভীন সুলতানা অ্যালবামের গানগুলো উপস্থিত দর্শকদের গেয়ে শুনান।
সবগুলো গানের কথা লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার। গানগুলোর সুর করেছেন-রবীন চট্টোপধ্যায়,অনুপ ঘটক,হেমন্ত মুখোপধ্যায় ও অমল মুখার্জী।
বিখ্যাত অভিনেত্রী সুচিত্রা সেন জন্মগ্রহণ করেন বাংলাদেশের পাবনা জেলায় ১৯৩১ সালের ৬ এপ্রিল। তার শৈশব-কৈশোর কেটেছে পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনের বাড়িতে। ভারতের মত বাংলাদেশেও তুমুল জনপ্রিয় এ নায়িকা। এবছরের গত ১৭ জানুয়ারি ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী এ মহানায়িকা। আর অবসান ঘটে বাংলা তথা ভারতীয় সিনেমার একটি যুগের।
[b]ঢাকা, ৪ জানুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
বিনোদন
সুচিত্রা স্মরণে পারভীন সুলতানা
মহানায়িকা সুচিত্রা সেন স্মরণে প্রকাশিত হলো কন্ঠশিল্পী পারভীন সুলতানার ৭ম একক অ্যালবাম 'সুচিত্রা স্মরণে'। সোমবার রাজধানীর এক সেমিনার হলে অ্যালবামের মোড়ক উন্মোচিত হয়। মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।





