চিত্রনায়িকা তমা। শুরুটা ২০১০ সালে। চলচ্চিত্রের পাশাপাশি নাটকেও অভিনয় করছেন। মির্জা বেড়ে ওঠেছেন বাগের হাটে। শৈশব কৈশোর কেটেছে কখনো বাগের হাটের কচুয়ায়, কখনোবা পৈতৃক বাড়ি খুলনায়।
মাধ্যমিক শেষ করে ঢাকায় আসেন তমা। ভর্তি হন সিদ্ধেশ্বরী কলেজে। আর এই সময়েই নাম লেখান চিত্রনায়িকার খাতায়।
শৈশবের দুষ্টুমী আর প্রাণবন্ত দিনগুলো ফেলে এসে তমা এখন ভিষণ ব্যস্ত। শুটিং পড়ালেখা। বর্তমানে তমা এলএলবি পড়ছেন মানারাত বিশ্ববিদ্যালয়ে। রিটায়ারড বাবা আর গৃহিনী মায়ের সংসারে আছে ছোট্ট একটি ভাই। নাম তুর্য মির্জা।
ছোটবেলা থেকেই নাচগান করতেন তমা। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় একবার প্রথমও হয়েছিলেন তিনি।
ছোটবেলায় কেমন ছিলেন জানতে চাইতেই তমা বলেন, আমি বরাবরই ভাল ছিলাম, তবে এখন দুষ্ট হয়ে গেছি। কারণ জানতে চাইলে শুধু হাসলেন তমা।
স্কুল কলেজে পড়তে পড়তে প্রেমে পড়া হয়েছে কি না জানতে চাইলে তমা বলেন- না, তবে প্রেমের প্রপোজাল পেয়েছি অনেক কিন্তু প্রেম হয় নি।
এখন শুধু প্রেমে পড়ি। যেমন ধরেন শুটিং করতে গিয়ে নায়ক রাজ্জাকের প্রেমে পড়েছি, অনন্ত হীরার সাথে কাজ করতে গিয়ে তাঁর মতো অসাধারণ পরিচালকের কাজ দেখে তার কাজের প্রেমে পড়েছি। পরিচালক লিটন ভাইয়ের ভাইসুলভ আচরণের প্রেমে পড়েছি।
২০১০ সাল থেকে আপনি অভিনয় করে আসলেও সেভাবে কিন্তু হাইলাইট হননি কারণ কি? জবাবে বললেন, এই ইন্ডাস্ট্রিতে আমার কোনো পরিচিত কেউ নেই। মামা খালু বা ফ্রেন্ড সার্কেল বলেন কেউ নেই মিডিয়ায়। আমি ফিল্মের কোনো কিছু না জেনেই এসেছি। ফলে এখনো আমার শেখা শেষ হয়নি।
ফলে সেভাবে কারো সাপোর্ট পাইনি। ছোটবড় সবধরনের প্রোডাকশনেই কাজ করেছি। সে কারণে আমি খুব আস্তে আস্তে উঠছি। নামবোও আস্তে আস্তে। আমি মনে করি আমি যেহেতু কাজ শিখছি সে কারণে হতাশ হওয়ার কিছু নেই। আর আমার ভেতরে যদি কিছু থাকে তাহলে আমি উঠবোই।
শাড়ি পড়তে ভালোবাসেন তমা। ওয়েস্টার্ন ড্রেসেও কমফোর্টফিল করেন তিনি।
তমা জানান, সিনেমা হলে গিয়ে প্রথম যে ছবি দেখেছিলেন সেটি তার নিজের ছবিই ছিলো। এখন নিয়মিত সিনেমা দেখেন তমা। বেশিরভাগই নিজের অভিনীত ছবি। সাধারণ পোশাক পড়ে তিনি সিনেমা দেখেন সাধারণ দর্শকের সাথেই। শুধু কি তাই! সিনেমা যখন দেখেন তখন দর্শকদের সাথে তিনিও হৈ চৈ করেন। বনে যান দর্শক।
বিয়ে নিয়ে এখনো কিছু ভাবছেন না তমা। কেমন ছেলে পছন্দ করেন জানতে চাইলে তমা বলেন, ছেলের অনেক টাকা বা ড্যাশিং টাইপের না হলেও চলবে। তবে তাকে অবশ্যই শিক্ষিত হতে হবে। উদারমনা এবং আমার কাজের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আমার ইন্ডাস্ট্রি নিয়ে কিছু বলতে পারবে না।
তমা বলেন, কাউকে ছোট করে দেখা ঠিক না। সবার উচিত সবকিছুকে ইতিবাচকভাবে দেখা। অনেকেই অনেককে ফ্লপ বলে তিরস্কার করেন কিন্তু আমি মনে করি এটা উচিত।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
শুধু প্রেমে পড়ি
চিত্রনায়িকা তমা। শুরুটা ২০১০ সালে। চলচ্চিত্রের পাশাপাশি নাটকেও অভিনয় করছেন। মির্জা বেড়ে ওঠেছেন বাগের হাটে। শৈশব কৈশোর কেটেছে কখনো বাগের হাটের কচুয়ায়, কখনোবা পৈতৃক বাড়ি খুলনায়। মাধ্যমিক শেষ করে ঢাকায় আসেন তমা।





