করণ জোহরের ছবি ‘স্টুডেন্ট অফ ইয়ার’ থেকেই আলাপ। তারপর থেকেই জমে ওঠে বন্ধুত্ব। সেই বন্ধুত্বই ধীরে ধীরে রূপ নেয় ভালোবাসার। তারপর? তারপর আর কি ফের এক ছবিতে জুটি বেঁধে জমিয়ে অভিনয় করা।
ছবির নাম ‘হাম্টি শর্মা কি দুলহানিয়া’। আর এই ছবিতেই আলিয়া ঝটপট বিয়ে করে ফেলবে হাম্টি ওরফে বরুণ ধাওয়ানকে।
ছবিটি পরিচালনা করছেন পরিচালক শশাঙ্ক খৈতান। তাঁর কথায়, ‘হাম্টি ছবিটি একেবারেই রোম্যান্টিক কমেডি। যার মধ্যে রয়েছে মিষ্টি প্রেমের গল্পও।’ ছবিটি মুক্তি পেতে পারে ১১ জুলাই। তবে তার আগেই প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্টলুক ও টিজার।
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
নতুন ছবিতে আলিয়া
করণ জোহরের ছবি ‘স্টুডেন্ট অফ ইয়ার’ থেকেই আলাপ। তারপর থেকেই জমে ওঠে বন্ধুত্ব। সেই বন্ধুত্বই ধীরে ধীরে রূপ নেয় ভালোবাসার। তারপর? তারপর আর কি ফের এক ছবিতে জুটি বেঁধে জমিয়ে অভিনয় করা। ছবির নাম ‘হাম্টি শর্মা কি দুলহানিয়া’।





