পপগুরু খ্যাত কণ্ঠশিল্পী আজম খানের গাওয়া জনপ্রিয় গান আলাল ও দুলাল... আলাল ও দুলাল... তাদের বাবা হাজীচান। এই গানটি নিয়ে এবার নির্মিত হচ্ছে ছয় পর্বের বিশেষ ধারাবাহিক নাটক 'আলাল, দুলাল ও হাজীচান'।
ব্যবসায়ী হাজীচানের গুণধর দুই ছেলে আলাল ও দুলালের নানা কীর্তিকলাপ নিয়ে নাটকের কাহিনী গড়ে উঠেছে। এটি রচনা করেছেন মেজবাউদ্দিন সুমন। পরিচালনা করেছেন পল্লব বিশ্বাস। এতে হাজীচানের ভূমিকায় অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ আর আলাল ও দুলালের ভূমিকায় দেখা যাবে নাঈম ও মিশু সাব্বিরকে।
এছাড়া আরও অভিনয় করেছেন শশী, উর্মিলা শ্রাবন্তী কর প্রমুখ। নাটকটি জিটিভির ঈদ আয়োজনে প্রথম দিন থেকে ষষ্ঠ দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে।
ঢাকা, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





