বিন্দুর প্রেমে পাগল হয়ে চঞ্চল এবার খুলে বসলেন মিষ্টির দোকান। হিমু আকরামের রচনা ও পরিচালনায় প্রেম লাল মিষ্টান্ন ভাণ্ডার নামের একটি নাটকে এমন ঘটনা দেখা যাবে।                    
চঞ্চল চৌধুরী বিন্দু ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন শামীমা নাজনীন, রিফাত চৌধুরী প্রমূখ।
নাটকে দেখা যাবে, মোহন লালের একমাত্র পুত্র প্রেম লালের দিন কাটে চায়ের দোকানে আড্ডাবাজি, তাস খেলা, মহল্লায় মারামারি, আর পাশের বাড়ির ছাদে বিলকিছের সাথে জ্ঞানগর্ভ কথা বলে। পুত্রের বেকার জীবন-যাপন দেখে মোন লালের চিন্তার শেষ না থাকলেও প্রেম লালের অনেক চিন্তা। সেটা অন্য কারো জন্য নয়, পাশের বাড়ির বিলকিসের জন্য।
বিলকিস রোজ বিকেলে ছাদে এসে দাঁড়ালে কিছুক্ষনের জন্য হলেও প্রেম লালের বিলকিসের প্রেমিক হতে বড় বেশী সাধ হয়। কিন্তু বিলকিসের সাধ অন্যদিকে। সেটা প্রেম লালের জন্য নয় মিষ্টির জন্য। বিলকিস প্রেম লালের সাথে গল্প করারর ফাঁকে বার বার জানিয়ে দেয় তার মিষ্টিপ্রীতির কথা।
প্রেমিক প্রেম লাল বিলকিসের প্রেমে পাগল হয়ে দিনের পর দিন দূর দূরান্ত থেকে নিয়ে আসতে থাকে নানান সাধের সব মিষ্টি। সেই মিষ্টি খেয়ে খুশি হয় বিলকিস। মাঝে মাঝে রাগও হয় যদি অন্য কোন মিষ্টে নিয়ে আসে প্রেম লাল। কারণ বিলকিসের পছন্দ শুধুই লাল মিষ্টি।
অবশেষে শুধু বিলকিসকে প্রিয় মিষ্টি উপহার দিতেই প্রেম লাল নেয় গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। বাবার কাছে আবদার করে বসে মিষ্টির দোকান দেবার জন্য। টোটো কোম্পানির ম্যানেজার ছেলের সুমতি দেখে খুশিতে আত্বহারা বাবা মোহন লাল। ছেলের প্রস্তাবে রাজি হয়ে যান তিনি।
অতঃপর ধুমধাম করে, বাদ্য বাজিয়ে আত্বপ্রকাশ করে প্রেমলাল মিষ্টান্ন ভান্ডর। আবেগে আপ্লুত প্রেম লাল দেশের বিখ্যাত সব মিষ্টির কারিগরদের দিয়ে বিলকিসের পছন্দের সব মিষ্টিতে সুসজ্জিত করে রাখে মিষ্টান্ন ভান্ডার। আর সে দিনই বিলকিসের বাবা এসে এক মণ মিষ্টি কিনে নিয়ে যায় প্রেম লাল মিষ্টান্ন ভান্ডার থেকে। বিস্মিত প্রেমলাল বিলকিসের বাবার কাছে এত মিষ্টি কেনার কারণ জানতে পারে এগুলো বিলকিসের বিয়ের মিষ্টি, জামাই বাড়িতে পাঠাতে হবে।
অবশেষে প্রেমিক প্রেমলাল বিলকিসকে হারানোর অধিক শোকে পাথর হয়ে বসে থাকে মিষ্টান্ন ভান্ডারের গদিতে।
নাটকটি আজ শুক্রবার রাত ১০টায় একুশে টিভিতে প্রচারিত হবে।
[b]ঢাকা, ২৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]