প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের গৌরীপুর জংশন উপন্যাস অবলম্বনে ছবি নির্মাণ করতে যাচ্ছেন মেহের আফরোজ শাওন।                    
জানা যায়, আগামী আগস্ট মাস থেকে ছবিটির শুটিং শুরু হবে।
শাওন বলেন, এই উপন্যাস নিয়ে অনেকেই কাজ করতে চেয়েছেন, কাউকেই তিনি(হুমায়ূন আহমেদ) দেননি। জানিনা কে কীভাবে বিষয়টিকে দেখেছেন। সেজন্য আমার ওপর দায়িত্বটাও একটু বেশি।
চেষ্টা করব গৌরীপুর জংশন দিয়ে তাকে সম্মানিত করতে, তার চিন্তা ধারাকে ঠিকঠাক মতো তুলে ধরতে। আপাতত এর চাইতে বেশি কিছু বলতে চাইছি না।
তিনি জানান, ময়মনসিংহের গৌরীপুর জংশনেই এর শুটিং করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]