ট্যাক্সি চালক আলিয়া ভাটের যাত্রী রণবীর সিং। তিনি মুম্বাইয়ের কিছু চেনেন না। তাই রণবীরকে শহর ঘুরিয়ে দেখানোর দায়িত্ব নেন ট্যাক্সি চালক আলিয়া।
গল্পটি অবশ্য কোনো ছবির নয়; একটি বিজ্ঞাপনে এমন ভূমিকা নিয়েই আসছেন তারা। এক ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কোম্পানির বিজ্ঞাপনে দুজন গোপনেই শুটিং করে ফেলেছেন। তবে বিজ্ঞাপনটির কয়েকটি ছবি চলে এসেছে মিডিয়ার কাছে।
গল্প অনুযায়ী, মুম্বইয়ের কিছুই চেনেন না রণবীর। আর তাই তাকে শহর ঘুরিয়ে দেখানোর দায়িত্ব নেন মুম্বইয়ের ট্যাক্সি ড্রাইভার আলিয়া। এখানে ‘বাঙালি বাবু’র সাজে দেখা যাবে রণবীর সিংহকে।
মিডিয়ায় প্রকাশিত ছবি দেখে অনেকেরই ধারণা, নতুন ভূমিকায়, নতুন জুটিকে বেশ ভালোই লাগবে দর্শকদের।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
এমই





