কাটছাট ছাড়াই সেন্সর ছাড়পত্র পেলো আরিফিন শুভ ও আঁচল অভিনীত ‘কিস্তিমাত’। ২২ সেপ্টেম্বর ছাড়পত্র হাতে পেয়েছেন ছবিটির পরিচালক আশিকুর রহমান।
আশিকুর রহমান পরিচালিত দ্বিতীয় ছবি এটি। এর কাহিনীতে দেখা যাবে, একজন পুলিশ কর্মকর্তা একেবারেই খেয়ালি। কাজকর্মে তেমন মন নেই। কিন্তু এই পুলিশই একসময় অসম্ভব সাহসী হয়ে ওঠেন। অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দেন। তার বুদ্ধির কাছে হার মানে অন্যরা।
রোমান্টিক-অ্যাকশন ধাঁচের এ ছবিতে পুলিশ কর্মকর্তার ভ‚মিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। আর মডেলের ভূমিকায় দেখা যাাবে আঁচলকে। শুভ বলেন, ‘এবারের ঈদে আমার ছবি থাকছে। এটাই আনন্দের সংবাদ। দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি।’
আগামী কোরবানির ঈদ উপলক্ষে প্রথম ছাড়পত্র পেলো ছবিটি। এটি যৌথভাবে প্রযোজনা করেছে টাইগার মিডিয়া লিমিটেড এবং অভি কথাচিত্র।
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





