ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামী গানের সংগঠন কলরব তৈরি করেছে নতুন গান ‘মদীনাওয়ালা’। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন শফিক তুহিন।
নবীর ওপর গানটি লিখেছেন সাইফ সিরাজ। এতে কণ্ঠ দিয়েছেন কলরবের সাঈদুজ্জামান নূর এবং একঝাঁক শিল্পী।
‘মদীনাওয়ালা’ প্রসঙ্গে শফিক তুহিন রোববার বলেছেন, ‘এ ধরনের গান করার সুযোগ আসে না বললেই চলে। তাই কাজটা করে মনে হয়েছে কিছুটা বিশুদ্ধ হতে পেরেছি।’
আগামী ১৩ ডিসেম্বর কলরবের প্রযোজনা ও ব্রাইট সল্যুশন মাল্টিমিডিয়ার পরিবেশনায় গানটির ভিডিও প্রকাশ হবে। নির্দেশনায় রশিদ আহমাদ ফেরদৌস, সাঈদ আহমাদ ও মুহাম্মাদ বদরুজ্জামান।
এমএনজে





