বলিউডে প্রবেশ করতে যাচ্ছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। তবে পাপা বনি কাপুর নয় বরং কেজোর হাত ধরেই বলিউডে পা রাখছে জাহ্নবী। সূত্র মেনে চললে করণের বোধহয় নতুন মুখ নিয়ে ছবি করার হিড়িক বেড়ে গেছে। তাই আলিয়া ভাটের পর এবার ফ্রেশ ফেস জাহ্নবীকে নিয়ে ফিল্ম বানাতে চলেছেন তিনি।
তবে করণ রাতারাতি মটেই এই সিদ্ধান্ত নেননি, অনেক দিন ধরেই মাথায় ঘুরপাক খাচ্ছিল জাহ্নবীর নাম। আর উপর কেজো আর কাপুর পরিবারের জব্বর দোস্তি তো রয়েছে। এই বড় সুযোগের জন্য জাহ্নবীও নিজেকে এক্কেবারে পারফেক্ট তৈরি করছেন। নিজের উচ্চারণ ঠিক করছেন, নাচ শিখছেন। আর যাই হোক মাম্মি শ্রীদেবীকে টেক্কা যে দিতে হবে।
তবে শ্রীদেবী যদিও এখনই মেয়ের ফিল্মি কেরিযার নিয়ে বেশি চিন্তিত নন। তিনি নাকি করণকে সাফ জানিয়েছেন, আগে জাহ্নবীর পড়াশোনা তার পর ক্যারিয়ার। শুধু বলিউডই নয় সাউথ থেকেও প্রচুর ছবির অফার পাচ্ছেন জাহ্নবী।
[b]ঢাকা, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
করণের ছবিতে শ্রীদেবী কন্যা