বুধবার (১৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন, ২০২৬’-এর আওতায় এহসান মাহমুদকে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, তাকে অন্য কোনো পেশা বা ব্যবসার পাশাপাশি সরকারি, আধা সরকারি ও বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্কও রাখতে পারবেন না।
উপসচিব মো. গোলাম রব্বানীর স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ নিয়োগ দেওয়া হয়েছে।
এনএইচ





