দোয়েল-সুব্রত দম্পতির আদুরে কন্যা দীঘিকে যারা চেনেন তারা কি ছবির দীঘিকে চিনতে পারছেন। হ্যাঁ, এটা সেই দীঘি যে একটি বিজ্ঞাপনচিত্রে ব্যাপক আলোচনায় এসেছিলেন।

প্রথমে গ্রামীণফোনের মডেলিং, এরপর চলচ্চিত্রে শাকিব ও ডিপজলের সাথে অভিনয়ে দীঘি চলে আসেন লাইমলাইটে। তবে বিপুল জনপ্রিয়তা সত্ত্বেও মা মারা যাওয়ার পর আড়াল হয়ে যান তিনি।

এখন আর তিনি সেই ছোট্টটি নেই। কৈশোরে পা রাখা দীঘি আবার দর্শকের সামনে ফিরছেন। পিএ কাজলের পরিচালনায় অশিক্ষিত ছেলে ছবিতে অভিনয় করবেন তিনি। এ প্রসঙ্গে দীঘি বলেন, আমার মা খুব করে বলতেন আমি একদিন অনেক বড় নায়িকা হবো। এখন সেই যাত্রাই আমি শুরু করতে চাই। ছোটবেলার দীঘি একরকম, আর এখন একেবারেই ভিন্ন। তাই দেশের সেরা নায়িকা হওয়ার জন্যই লড়ব। আমি নিজেকে সেভাবেই প্রস্তুত করছি।

ঢাকা, ১২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই