বলিউডের আলোচিত অভিনেত্রী নার্গিস ফাকরি প্রেম করছেন। আর সেই নতুন প্রেমিককে নিয়ে বেশ খোলামেলভাবে ডেটিং করছেন তিনি।
সম্প্রতি নতুন প্রেমিকের সঙ্গে ডেটিং করা অবস্থায় ক্যামেরাবন্দি হয়েছেন নার্গিস। ''স্ল্যামডগ মিলেনিয়ার'' খ্যাত অভিনেতা দেব পাটেলই হলেন তার সেই নতুন প্রেমিক।
কিছুদিন আগেই অভিনেত্রী ফ্রিদা পিন্টোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন দেব। কিন্তু তাদের সম্পর্কটা ভেঙে গেছে। আর তাই তো নিঃসঙ্গতা কাটাতেই সঙ্গী খুঁজছিলেন। এরআগে শহিদ কাপুরের সঙ্গে সম্পর্কের পাঠ চুকিয়েছেন নার্গিস।
একাকিত্ব কাটাতে তাই এবার এক হয়েছেন নার্গিস ও দেব। চুটিয়ে প্রেম করছেন তারা। তবে এ ব্যাপারে তেমন লুকোচুরি করছেন না নার্গিস। বেশ কয়েকদিনই এই প্রেমিক যুগলকে বিভিন্ন স্পটে আবিষ্কার করা গেছে। সম্প্রতি ভারতের সাউথ মুম্বই হোটেলে একসঙ্গে রাতের ডিনার করতে যান নার্গিস ও দেব।
ইআর





