মডেল থেকে চিত্রনায়ক। হাতে প্রচুর ছবি। দিন গুনছেন ভাল কিছুর। তিনি ইমন। ম্প্রতি মুখোমুখি হয়েছিলেন । চারপাশের নানা নেতিবাচকতার ভিড়েও আশাবাদী ইমন।
প্রথমে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন ও বেশ কিছুদিন র্যাম্পেও হাঁটেন। তারপর ২০০৭ ইবনে হাসান খানের হাত ধরে তৌকির আহমেদ পরিচালিত 'দারুচিনি দ্বীপ' ছবিতে অভিনয়ের সুযোগ পান ইমন। তারপর কিছু নাটক ও বিজ্ঞাপন চিত্রে কাজ করেন। কিন্তু ইমন জনপ্রিয় হয়ে ওঠেন মোবাইল কোম্পানী বাংলালিংকের বিজ্ঞাপন চিত্রে কাজ করে।
চলচ্চিত্রেও বেশ কিছু সফল ছবি উপহার দিয়েছেন ইমন। এক বুক ভালবাসা, গহীনে শব্দ, লালটিপ, আমার পৃথিবী তুমি, অংক,একসাথে বাঁচব একসাথে মরব,গার্মেন্টস কন্যা, যেমন জামাই তেমন বউ, মায়ের জন্য পাগলসহ বেশ কিছু ছবি। কিন্তু এত কিছুর পরও এখনো সে হিসেবে চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠতি করতে পারেন নি ইমন।
এ বিষয়ে তিনি বলেন, একদিনে কোন কিছুই হয় না। তার জন্য ধৈর্য ধরতে হয়। আমি আমার মতো চেষ্টা করে যাচ্ছি।
সম্প্রতি শুটিং তিনি অভিনয় করছেন এমএ রহিম পরিচালিত 'জানেনা এই মন' নামের একটি চলচ্চিত্রে এতে তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত জানভী।
এছাড়া বর্তমানে তার হাতে রয়েছে 'ভুল যদি হয়', জান, অবুঝ ভালবাসা, পদ্মা পাতার জল, অচেনা হৃদয়, তুমি সন্ধ্যার মেঘমালা, সমসাময়িক, পায়রা, পুত্র যখন পয়সাওয়ালা, কখনো ভুলে যেও না, পরবাসিনী, অন্তরঙ্গসহ বেশ কিছু ছবি।
সম্প্রতি মুক্তি পেয়েছে ইমন অভিনীত 'মায়ের মমতা' ও 'জোনাকির আলো'। মুক্তির অপেক্ষায় রয়েছে আরো বেশ কিছু ছবি।
ইমনের ওপর নির্মাতাদের নির্ভরতা বাড়ছে। এ ব্যাপারে তিনি বলেন, নির্মাতাদের চাহিদার সঙ্গে নিজের পছন্দকে গুরুত্ব দিয়েই ছবিতে কাজ করছি। ভাল ভাল অনেক ছবি আমার হাতে আছে যা দিয়ে আমি অবশ্যই দর্শক মন জয় করতে পারবো। পারবো আমার অবস্থানকে শক্ত করতে।
ইমন বলেন, আমি সব ধরনের ছবিতে কাজ করছি। নামীদামি, নতুন-পুরাতন সকল পরিচালকের নির্দেশে কাজ করছি কেবলমাত্র শেখার জন্য, অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য। প্রতিটি মুহূর্তেই আমি শিখছি। এতে আমার অনেক উপকার হচ্ছে। ইমন বলেন, ছবির সংখ্যায় নয়, আমি মানে বিশ্বাসী। আমার হাতের প্রতিটি ছবিই মানসম্পন্ন। ছবিগুলো মুক্তি পাওয়ার পর আমার অবস্থান আরও শক্ত হবে বলে আমার বিশ্বাস।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
ইমনের ওপর নির্মাতাদের নির্ভরতা বাড়ছে
মডেল থেকে চিত্রনায়ক। হাতে প্রচুর ছবি। দিন গুনছেন ভাল কিছুর। তিনি ইমন। ম্প্রতি মুখোমুখি হয়েছিলেন । চারপাশের নানা নেতিবাচকতার ভিড়েও আশাবাদী ইমন। প্রথমে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন ও বেশ কিছুদিন র্যাম্পেও হাঁটেন।





