‘পারাপার’-এ ইতিমধ্যেই হিট রুবেল-পাওলি জুটি। তার রেশ টেনেই ফের নতুন ছবির শ্যুটিং শুরু করলেন এই জুটি। তবে ‘পারাপার’-এর প্রেমের সম্পর্ক এবার বদলে যাবে স্নেহে।
ঢালিউডের পরিচালক হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ ছবিতে বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করবেন রুবেল ও পাওলি। ছবির শ্যুটিংয়ে আপাতত বাংলাদেশে রয়েছেন পাওলি।
জানা গেছে, রোববার থেকে টানা সাতদিন চলবে ‘সত্তা’-র শ্যুটিং।
পাওলি এখন আর শুধু টলিউডেই আটকে নেই। বলিপাড়াতেও আসর জমিয়েছেন এই কৃষ্ণকলি। প্রতিটি চরিত্রেই নিজেকে ভাঙেন নায়িকা। ‘সত্তা’-তেও একতি ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে রুবেলের সঙ্গে পাওলির জমাটি অনস্ক্রিন কেমিস্ট্রির পর পাওলির বাবা হিসাবে রুবেলকে কিভাবে দর্শক গ্রহণ করবেন এখন সেটাই দেখার।
জেআই





